Introduction
আমি মূলতো এইখানে JAVASCRIPT দিয়ে কিভাবে প্রব্লেম সল্ভ করা যায় সেটা নিয়ে আলোচনা করব।
এইখানে আমি বেশ করেকটি Online judge এ প্রব্লেম সল্ভ করে দেখাবো - কিভাবে কি করতে হয়।আমি
প্রথমে জাভাস্ক্রিপ্ট এর basic কিছু টপিক নিয়ে আলোচনা করবো। কারন আপনার যদি basic জানা না
থাকে তাহলে প্রব্লেম সল্ভ কিভাবে করবেন? Basic শেষ হওয়ার পর আমি Advance নিয়ে আলোচনা
করবো । এইখানে আপনার কিছু জানা না থাকলেও প্রব্লেম নেই, এইখানে শুরু থেকে শুরু করা হবে।
আবার এইখানে একটা টপিক শেষ হওয়ার পর ঐ টপিক Related কিছু প্রব্লেম দেওয়া হবে আপনাদের
সল্ভ করার জন্য - এতে আপনার basic ক্লিয়ার হবে।
আমি সাধারনত code করার জন্য vsCode ব্যবহার করেছি।
জাভাস্ক্রিপ্ট আমারা কেনো শিখবো ? -জাভাস্ক্রিপ্ট কিন্তু অনেক আগে থেকেই আছে কিন্তু ইদানিং
কেনো এতো জনিপ্রিয়তা অর্জন করলো - Node js এর কারনে। এখন কথা হলো Node js এর কারনে
কেনো জনপ্রিয়তা পেলে ? কারন আগে জাভাস্ক্রিপ্ট ক্লাইন্টসাইট এ ব্যবহার হতো মানে শুধু একটা
ব্রাউজার এ ব্যবহার হত সার্ভারসাইটে হতো না ,মানে এটা দিয়ে backend এ কাজ করা যেত না।
কিন্তু এখন backend করা যায় এবং আমরা JS এর code অন্য অন্য language এর মত JS file রান করতে
পারি, এখন কথা হলো কে রান করে - রান করে হলো Node Js । অনেকে মনে করেন Node js একটি Js
এর framework কিন্তু না Node Js হলো একটি রান টাইম , সে কি করে জাভাস্ক্রিপ্ট code টাকে execute
করে একটা রেজেল্ট দেয়। মূল কথায় আসি জাভাস্ক্রিপ্ট কেন শিখবো কারন আমরা একটা language দিয়
সব কাজ করতে পারি তাহলে কেন শিখবো না , আমরা যদি web development করি তাহলে আমাদের
মূলত ৩ টা জিনিস লাগে frontend, backend, database এখন আমরা যদি এই ৩ টা কাজ একটা language
দিয়েই করতে পারি তাহলে আমরা কেনো জাভাস্ক্রিপ্ট শিখবো না এমনকি আমারা জাভাস্ক্রিপ্ট দিয়ে
mobail apps, desktop apps, game development, machine learning , artificial intelligence ইত্যাদি করতে
পারি । এজন্যই আমারা জাভাস্কিপ্ট শিখবো
#Happy coding
No comments